নিউজ টুডে ফরিদপুর, ৫ এপ্রিল
সিলেটে স্বেচ্ছাসেবক দলের মিছিলে পুলিশী হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুরে মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। রবিবার সকালে শহরের কোর্ট চত্বর এলাকায় এই মিছিল করে নেতাকর্মীরা। এসময় পুলিশ দুই কর্মীকে আটক করেছে বলে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল দাবী করেছেন। গ্রেফতারকৃত দুইজন হলেন রবিউল ইসলাম রবি ও সুজন শেখ।
মিছিলে অন্যান্যের মধ্যে ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান হাফিজ ,ফরিদপুর সদর উপজেলার সভাপতি আব্দুল্লাহ সরদার বাবু, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ বাদশা, সাংগঠনিক সম্পাদক তোহিদুর রহমান জয়নাল প্রমুখ উপস্থিত ছিলেন।
ফরিদপুর, ৫ এপ্রিল, ২০১৫।

No comments:
Post a Comment