নিউজ টুডে ফরিদপুর, ২৮ এপ্রিল
ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক একসময়ে ফরিদপুর আওয়ামীলীগের দাপুটে নেতা মোকাররম মিয়া বাবুকে আরো একটি চাঁদাবাজী মামলায় চার দিনের রিমান্ড দিয়েছে ফরিদপুর ১নং আমলী আদালতের বিচারক হামিদুল ইসলাম। মঙ্গলবার দুপুরে মোকাররম মিয়া বাবুকে আদালতে হাজির করে পুলিশ ৭ দিনের রিমান্ড চাইলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। ফরিদপুর শহর যুবলীগের সভাপতি সাজ্জাদ হোসেন বরকতের এক কোটি টাকা চাঁদাবাজী মামলায় এ রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ২৭ এপ্রিল একই আদালতে ওই নেতাকে অপর একটি চাদাবাজি মামলায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
গত ২৩ এপ্রিল ঢাকার রমনা থানা পুলিশ মোকাররম মিয়া বাবুকে আটক করেছিল। পরে তাকে ফরিদপুর পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফরিদপুরে ব্যাপক ভাবে আলোচিত ও সমালোচিত নেতা মোকাররম মিয়া বাবুর বিরুদ্ধে সম্প্রতি ফরিদপুর কোতয়ালী থানায় ৫টি চাঁদাবাজী ও ১টি ধর্ষন মামলা হয়েছে।
এছাড়াও প্রবাসীকল্যাণ মন্ত্রীর অপসারিত এপিএস সত্যজিৎ মুখার্জি ও আওয়ামী লীগ নেতা মোকাররম মিয়া বাবুর অবৈধ সম্পদের ব্যাপারে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার বিকালে কমিশন এই সিদ্ধান্ত নেয় বলে জানাগেছে। #

No comments:
Post a Comment