ভাঙ্গা প্রতিনিধি
আজ শুক্রবার দিনব্যাপি বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসুচীর মধ্যে দিয়ে আন্তর্জাতিক সংহতি ও মে দিবস পালন করেছে। সকালে ইমারত শ্রমিক ইউনিয়নের শত শত শ্রমিক বর্নাঢ্য র্যালি নিয়ে শহর প্রদক্ষিন করে। বিকালে ইমারত শ্রমিক ইউনিয়নের উদ্যোগে থানা সংলগ্ন বালুর মাঠে বিশাল জনসভার আয়োজন করা হয়। সভার সভাপত্বিত করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মিয়া মো. আকরাম হোসেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসাবে ছিলেন আলগী ইউপি চেয়ারম্যান মো. কাওছার ভুইয়া ও ভাঙ্গা কেএম কলেজের সাবেক ভিপি আকরামুজ্জামান মিঠু। আরো বক্তব্য রাখেন তাইবুর রশিদ, কে এম কলেজের সাবেক জিএস আইয়ুব সেক, মিয়ান মো. আলমগীর, তৈয়ব সেক, কাদের সেক, টিপু বিশ্বাস, জাহাঙ্গির মাতুব্বর, আবু সাঈদ আকন, জাফর ব্যাপারি ও আমির হোসেন মুন্সি প্রমুখ।
এর আগে ফরিদপুর নির্মান শ্রমিক ইউনিয়নের ভাঙ্গা শাখার উদ্যোগে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পশু হাসপাতাল চত্বরে আয়োজন করা হয় আলোচনা সভা। সভার সভাপতিত্ব করেন ভাঙ্গা উপজেলা নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. জলিল। এছাড়াও বক্তব্য রাখেন নির্মান শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক বাচ্চু মিয়া, উপদেষ্টা মো. দিদার মিয়া, সাংবাদিক হাজী আ. মান্নান, মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ প্রমুখ।
দুপুরে ভাঙ্গা বিশ্বরোড মোড়ে আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন বি-১৬৬৫ ভাঙ্গা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপত্বিত করেন সংগঠনটির ভাঙ্গা শাখার সভাপতি মিজানুর রহমান পান্না। সভায় কেন্দ্রীয় সভাপতি মরহুম হাজী আবুল হোসেনের মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন টুকু সেক, কামরুল ইসলাম, নুর আলম প্রমুখ। #

ফরিদপুর, ১ মে, ২০১৫।

No comments:
Post a Comment