শিগগিরই ফরিদপুরে ইপিজেড, বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর হবে-ফরিদপুরে বিশাল জনসভায় প্রবাসী কল্যাণ মন্ত্রী। - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, May 1, 2015

শিগগিরই ফরিদপুরে ইপিজেড, বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর হবে-ফরিদপুরে বিশাল জনসভায় প্রবাসী কল্যাণ মন্ত্রী।

নিউজ টুডে ফরিদপুর, ১ মে
শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারকে শ্রমিক বান্ধব সরকার উল্লেখ করে প্রবাসীকল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শিগগিরই ফরিদপুরে ইপিজেড, বিশ্ববিদ্যালয় ও বিমানবন্দর হবে। ইপিজেডে শিল্প-কারখানা স্থাপন হলে প্রতি বছর দুই লাখ লোকের কর্মসংস্থান হবে। আজ শুক্রবার বিকেলে শহরের ভাষাসৈনিক ইমামউদ্দিন চত্বরে মহান মে দিবস উপলক্ষে জেলা শ্রমিকলীগ আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। প্রবাসীকল্যাণ মন্ত্রী আরো বলেন, ফরিদপুর হবে উন্নয়ন আর শান্তির শহর। এখানে কোনো চাঁদাবাজ বা সন্ত্রাসীর জায়গা হবে না।
জেলা শ্রমিকলীগের সভাপতি আক্তাস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মো.জামিল হাসান, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ।
এর আগে সকালে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে মে দিবসের বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। সকাল আটটায় শহরের ভাষাসৈনিক ইমামউদ্দিন চত্বর থেকে একটি শোভাযাত্রা  বের হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক সরদার সরাফত আলীসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে শহরের কবি জসীমউদ্দীন হলে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো.আব্দুর রশীদ। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো.জামিল হাসান, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, জেলা শ্রমিকলীগের সভাপতি আক্কাস আলী, অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা,জুবায়ের জাকির প্রমুখ।
“শ্রমিক মালিক বিভেদ ভুলি, সোনার বাংলা গড়ে তুলি”এই শ্লোগান নিয়ে নানা আয়োজনে আজ শুক্রবার ফরিদপুরে মহান মে দিবস পালন করেছে বিভিন্ন সংগঠন।
এছাড়া মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ ও জাতীয়তাবাদী শ্রমিকদল পৃথক শোভাযাত্রা,সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এদিকে বিকেলে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি),ফরিদপুর জেলা কমিটি প্রবীণ শ্রমিকনেতা মুক্তিযোদ্ধা কমরেড কুব্বাত আলীকে সংবর্ধনার আয়োজন করেছে। #
ফরিদপুর, ১ মে, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages