নিউজ টুডে ফরিদপুর, ২৮ এপ্রিল
ফরিদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। জেলা লিগ্যাল এইড কমিটি, ফরিদপুরের উদ্যোগে মঙ্গলবার সকাল সাড়ে আটটায় দিবসটি উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “সরকারী আইনি সহায়তা পাওয়ার উন্মুক্ত হলো দ্বার, বিকল্প বিরোধ নিস্পত্তি সংযুক্ত হলো এবার”। র্যালীটি শহরের জজ কোর্ট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত চত্বরে গিয়ে শেষ হয়।
পরে কবি জসিম উদ্দীন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ও জাতীয় আইনগত সসহায়তা প্রদান কমিাটর ফরিদপুর শাখার চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ জজ মো. জহুরুল ইসলাম, চিপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট রুনা নাহিদ আক্তার, অতিরিক্ত জেলা প্রাশাসক আব্দুর রশিদ, পুলিশ সুপার জামিল হাসান, পাবলিক প্রসিকিউটর খসরুজ্জামান দুলু, সিভিল সার্জন অসিত রঞ্জন দাস, এ্যাডভোকেট মানিক মজুমদার প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তার জানান, ২০১৪ সালে ১৫৫জন নারী ও পুরুষ সরকারী খরচে আইন সহায়তা পেয়েছেন এবং আইন সহায়তার মাধ্যমে ২৬টি দেওয়ানী, পারিবারিক ও ফেীজদারী মোকাদ্দমা নিস্পত্তি করা হয়েছে। তিনি জানান, বর্তমানে আইন সহায়তা প্রাপ্ত ২৪৬টি দেওয়ানী, ৯২৩টি ফৌজদারী ও ১৪৯টি পারিবারিক মোট ১৩১৮টি মোকদ্দমা বিচারাধিন রয়েছে। #
ফরিদপুর, ২৮ এপ্রিল, ২০১৫।

No comments:
Post a Comment