ফরিদপুরে ভূকম্পন অনুভূত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, April 25, 2015

ফরিদপুরে ভূকম্পন অনুভূত

নিউজ টুডে ফরিদপুর , ২৫ এপ্রিল ২০১৫
ফরিদপুরে আজ শনিবার বেলা ১২টা ১৪ মিনিট এর দিকে ভূকম্পন অনুভূত হয়েছে। পর পর ৪ দফায় ভূমিকম্পন অনুভূত হয়। ৪ দফায় প্রায় ৩ মিনিট কম্পন স্থায়ী হয়।  তবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প শুরু হলে লোকজন উঁচু ভবন থেকে নিচে নেমে আসে। মানুষের মধ্যে হুরোহুরিও শুরু হয়। প্রায় সকলেরই মাথা ঘুরতে থাকে। কারো কারো বমি বমি ভাবও দেখা দেয়। ১২ টা ১৪ মিনিট থেকে ১২ টা ১৮ মিনিট পর্যন্ত দফায় দফায় এই ভূকম্পন অনুভূত হয়।
নদী, খাল, পুকুর এমনকি রাস্তার পাশের ছোট খানাখোন্দায় জমে থাকা পানি আন্দোলিত হয়। জলাশয়গুলোর পানিতেও ঢেউ’র সৃষ্টি হয় এসময়।
তাৎক্ষনিকভাবে রিখটার স্কেলে  ‍ভুমিকম্পের মাত্রা জানা যায়নি। #
ফরিদপুর, ২৫ এপ্রিল, ২০১৫।


No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages