ফরিদপুরে ছাত্রদলের মিছিল ও সমাবেশ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, April 25, 2015

ফরিদপুরে ছাত্রদলের মিছিল ও সমাবেশ

নিউজ টুডে ফরিদপুর, ২৫ এপ্রিল
বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে ও কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুরে মিছিল সমাবেশ করেছে জেলা ছাত্রদল। আজ বিকেল ৫টায় শহরের মুজিব সড়কে মিছিল শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এসময় নেতাকর্মীরা গত কয়েকদিন নির্বাচনী প্রচারনা চালানোর সময় বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার নিন্দা জানিয়ে দোষীদের বিচার দাবী করেন।
জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজীর আহম্মেদ তাবরীজের নেতৃত্বে সাধারণ সম্পাদক মোরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বিএম নাহিদ হোসেনসহ অর্ধশত নেতাকর্মী মিছিল সমাবেশে অংশ নেন।
ফরিদপুর, ২৫ এপ্রিল, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages