সালথায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেয়ার অভিযোগ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, April 5, 2015

সালথায় মামলা তুলে নিতে বাদীকে হুমকি দেয়ার অভিযোগ

সালথা প্রতিনিধি, ৫ এপ্রিল
ফরিদপুরের সালথা উপজেলায় এক মামলার বাদীকে মামলা তুলে নিতে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে আসামী পক্ষের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৬ মার্চ  বিকেলে উপজেলার যদুনন্দী ইউনিয়ন বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মহসিন মোল্যা (৪২) লোকজন নিয়ে যদুনন্দী গ্রামের বাবুল মোল্যার (৩৫) উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। আহত বাবুলকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এ ঘটনায় বাবুলের স্ত্রী সাবিহা আক্তার লুনা বাদী হয়ে সালথা থানায় একটি মামলা দায়ের করে।
মামলার বাদী সাবিহা আক্তার অভিযোগ করে বলেন, মামলার করার পর থেকে আসামী পক্ষ প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মামলা তুলে নেওয়ার জন্য আমাকে নানা-ভাবে হুমকি ও চাপ প্রয়োগ করে আসছে। তিনি আরো অভিযোগ করেন উল্টো তাদের বিরুদ্ধেই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সালথা থানার এসআই সিরাজুল ইসলাম জানিয়েছেন,  তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। #
ফরিদপুর, ৫ এপ্রিল, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages