সদরপুরে এ্যাডভোকেসী সভা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, April 5, 2015

সদরপুরে এ্যাডভোকেসী সভা

সদরপুর প্রতিনিধি, ৫ এপ্রিল
ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত সম্প্রসারিত টিকাদান কর্মসূচীতে আইপিভি (ইনাএ্যাকটিভেটেড পোলিও  ভ্যাকসিন) ভ্যাকসিন সংযোজন উপলক্ষে উপজেলার সরকারী  বিভিন্ন দপ্তরের বিভাগীয় কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া প্রতিনিধিদের সমন্বয় রবিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স সভাকক্ষে উপজেলা এ্যাডভোকেসী সভা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মোঃ রফিকুল হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ্যাডভোকেসী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমান। এসময় আরও বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুস ছত্তার ফকির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম মিয়া, পুলিশের উপ পরিদর্শক মো. ওমর আলী, সদরপুর প্রেস ক্লাবের সভাপতি  আঃ মজিদ মিয়া, ইমাম মো. আমির হোসেন, শিক্ষিকা মিসেস রহিমা খাতুন, আবু আলম রেজা প্রমুখ। ##
ফরিদপুর, ৫ এপ্রিল, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages