ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, April 7, 2015

ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

নিউজ টুডে ফরিদপুর, ৭ এপ্রিল
ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ মার্কেট এলাকার শাহ ফজলুর রহমান চিশতী’র মাজারের পাশের রাস্তা থেকে ৩ শতাধীক ইয়াবাসহ মো. মনোয়ার হোসেন ওরফে কাটা মনা(৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৮ ফরিদপুরের সদস্যরা। সোমবার সন্ধ্যায় র‌্যাব সদস্যরা তাকে আটক করে।
র‌্যাব জানিয়েছে, ইয়াবা বিক্রী হচ্ছে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযানে নামে র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আটক ব্যাক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে তাকে ধরে ফেলে র‌্যাব। আটক মনোয়ারের দেহ তল্লাশী করে ৩ শত ৫ পিস ইয়াবা ট্যবলেট উদ্ধার করা হয়। র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরে করেছে। ##
ফরিদপুর, ৭ এপ্রিল, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages