মাহবুব হোসেন পিয়াল, ২৫মে,ফরিদপুর॥
ইউএসএআইডি এর আর্থিক সহায়তায় সিসা-সিমিট বাংলাদেশ ফরিদপুর হাব, স্থানীয় সহযোগী বেসরকারী প্রতিষ্ঠান ’এসডিসি’ এবং কৃষি সম্প্রসারণ অধিদ্প্তর এর যৌথ উদ্যোগে সোমবার ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের ওয়াজুদ্দিন মুন্সির ডাঙ্গি গ্রামে ভুট্টার সাথে সাথী ফসল হিসাবে মুগডাল চাষ ও বেডনালা পদ্ধতিতে ভুট্টা উৎপাদন কার্যক্রমের উপর কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সিমিট-বাংলাদেশ ফরিদপুর হাব এর কৃষি উন্নয়ন কর্মকর্তা, মো. যাকারিয়া হাসান এর সঞ্চালনায় কৃষক সমাবেশে সভাপতিত্ত্ব করেন স্থানীয় সংযোগ/অগ্রবর্তী চাষী মোঃ আকবার হোসেন। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদ্প্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ খসরু মিয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিমিট বাংলাদেশ এর প্রতিনিধি (কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ) ড. ঠাকুর প্রসাদ তিওয়ারী, সিসা-বাংলাদেশ ফরিদপুর হাব এর ক্রপিং সিস্টেমস এগ্রোনোমিষ্ট ড. মোঃ মহি উদ্দিন, সিসা-ইরি ও সিসা-ওয়ার্ল্ডফিস এর হাব ম্যানেজার ড. পরিমল চন্দ্র সরকার ও রুপন কুমার বসাক, সহযোগী প্রতিষ্ঠান এসডিসি এর নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান এবং ফরিদপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ। সমাবেশে শতাধিক ভুট্টা চাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সিসা-বাংলাদেশ ফরিদপুর হাব এর মাঠ পর্যায়ের কর্মকর্তাগন এবং স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। চাষীদের মধ্যে কিছু সংখ্যক পাওয়ার টিলার অপারেটর ও পাওয়ার টিলার এর মালিকও ছিলেন। #
নিউজ টুডে ফরিদপুর, ২৫ মে, ২০১৫।

No comments:
Post a Comment