বোরহানুজ্জামান,নগরকান্দা প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দার ডাঙ্গী ইউনিয়নের উম্মূক্ত বাজেট ঘোষনা করা হয়েছে সোমবার। সকালে ইউপি কার্যালয়ে ২০১৫Ñ১৬ অর্থ বছরের জন্য মোট ৪৬ লাখ ১০ হাজার ৪৮৬ টাকার সম্ভাব্য বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদ সচিব কুবাদ আলী। ইউপি চেয়ারম্যান কাজী আবুল কালামের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ইউনিয়ন কমান্ডার কাজী রায়হান মিয়া, ইউপি সদস্যগন, শিক্ষক প্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। অন্যদিকে বিকাল ৩টায় উপজেলার পুরাপাড়া ইউনিয়ন পরিষদের ২০১৫Ñ১৬ অর্থ বছরের উম্মূক্ত বাজেট ঘোষনা করা হয়। পুরাপাড়া ইউপি চেয়ারম্যান আঃ মান্নান ফকিরের সভাপতিত্বে ১ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৫০৭ টাকার বাজেট ঘোষনা করেন ইউনিয়ন পরিষদের সচিব সামসুল হক। #
নিউজ টুডে ফরিদপুর, ২৫ মে, ২০১৫।

No comments:
Post a Comment