আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াজের পদত্যাগ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, May 28, 2015

আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিয়াজের পদত্যাগ

নিউজ টুডে ফরিদপুর, ২৮ মে
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এস এম রিয়াজুর রহমান রিয়াজ তার পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজের ব্যক্তিগত সমস্যার কারনে দল এবং দলের প্রাথমিক সদস্যর পদ থেকে পদত্যাগ করেন তিনি । এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিয়াজ বলেন, আমি ব্যক্তিগত কারনে দল থেকে পদত্যাগ করেছি । এব্যাপারে উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক হেমায়েত হোসেন মুঠোফোনে সাংবাদিকদের জানান, বিগতদিনে সরকার বিরোধী আন্দোলনে তার ভুমিকা ছিল রহস্যজনক। তবে দল থেকে পদত্যাগের বিষয়টি দূঃখজনক বলেও তিনি জানান। পরবর্তীতে আমরা উপজেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দের মতামতের ভিক্তিতে জেলা শাখার নিকট অব্যাহতির জন্য সুপারিশ করবো। #
নিউজ টুডে ফরিদপুর, ২৮ মে, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages