ফরিদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, May 28, 2015

ফরিদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত

মাহবুব হোসেন পিয়ালঃ
ফরিদপুর পৌরসভার নগর সমন্বয় কমিটি টিএলসিসির বিশেষ সভা গতকাল বুধবার (২৭মে) সকালে অম্বিকা মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০১৫-১৬ অর্থ বছরের খসড়া বাজেট উপস্থাপন করা হয়। পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথুর  সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো.শাহজাহান মিয়া। সভায় ২০১৫-১৬ অর্থ বছরের খসড়া বাজেট উপস্থাপন করেন  পৌর সচিব তানজিলুর রহমান, তাকে সহযোগিতা করেন পৌর সভার প্রধান হিসাব রক্ষক মো. সবুরুল হক ও সহকারী হিসাব রক্ষক ফজলুল করিম আলাল।  পরে মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ফরিদপুরের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজ সেবক প্রফেসর এম এ সামাদ, সাংবাদিক ও শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহান, প্রফেসর আলতাফ হোসেন, ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়র মির্জা জাকির হোসেন, পৌর কাউন্সিলর আনিসুর রহমান চৌধুরী সাবুল, মাহফুজুর রহমান মামুন, শামসুল আরেফীন সাগর, মহিলা কাউন্সিলর হোসনেয়ারা বেগম, তৃষ্ণা সাহা, রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, প্রাক্টিক্যাল এ্যাকশনের আঞ্চলিক প্রতিনিধি মোঃ আনোয়ার হোসেন, ডাঃ সালাউদ্দিন দিলিপ, শেখ অলিয়ার রহমান আলি, সিআইএফ সভাপতি আলোমগীর হোসেন, এসআইসির সভাপতি মোঃ রমজান আলী প্রমুখ। সভায় ফরিদপুর পৌরসভার ২০১৫-১৬ অর্থ বছরে ১৬ কোটি ৪৫ লক্ষাধীক টাকার প্রস্তাবিত খসড়া বাজেট  ঘোষনা  হয়। #
নিউজ টুডে ফরিদপুর, ২৮ মে, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages