নিউজ টুডে ফরিদপুরঃ
ফরিদপুরের বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক মরহুম ডা. হারুন অর রশিদ এর সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ডা. হারুন অর রশিদ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বুধবার (২৭মে) দিন ব্যাপি বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষুধ পত্র বিতরণ ও ফ্রি রক্তের পরীক্ষা শহরের কমলাপুরে প্রস্তাবিত ডাঃ হারুন অর রশিদ মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল চত্ত্বরে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টায় আনুষ্ঠানিক ভাবে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মরহুম ডাঃ হারুনের সহধর্মীনি মিসেস রাবেয়া রশিদ। দিন ব্যাপি পাঁচ শতাধিক গাইনী, শিশু ও মেডিসিন বিভাগের রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন দেশের খ্যাতনামা গাইনী বিশেষজ্ঞ প্রফেসর ডা. মালিহা রশিদ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. মো. শাহাদাৎ হোসেন, বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ কর্ণেল ডা. মোর্শেদ রশিদ, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ কর্ণেল ডা. আঞ্জুমান আরা বিউটি, বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. পরিসা, ফরিদপুরের গাইনী বিশেষজ্ঞ ডা. দিলরুবা জেবা, ডা. জেবুন্নেছা পারভীন, ডা. দীপ্তি রানী সাহা, ডা. সাহানা পারভীন বিথি সহ স্থানীয় অন্যান্য চিকিৎসক বৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক ব্যাবস্থাপনা ও পরিচালনা করেন মরহুম ডাঃ হারুন অর রশিদের জ্যৈষ্ঠ কন্যা প্রফেসর ডাঃ মালিহা রশিদ ও নাতনী ডাঃ পরিসা।
দুপুর দুইটায় মরহুম ডা. হারুন অর রশিদের মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া মাহফিলে ফরিদপুরের গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment