মুস্তাফিজুর রহমান,চরভদ্রাসন প্রতিনিধিঃ
শুক্রবার সকালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের এম.কে ডাঙ্গী গ্রামে বেড়িবাধের উপর থেকে শাকিল মোল্যা(২৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে চরভদ্রাসন থানা পুলিশ। একই সাথে আজ শুক্রবার শাকিলের বোনের বিয়ে হওয়ার কথা। ভাগ্যের নির্মম পরিহাসে বোনের বিয়েতে থাকতে পারলো না শাকিল। শাকিলের বাড়িতে বিয়ের আনন্দের বদলে এখন চলছে শোকের মাতম।
স্থানীয়রা জানিয়েছে, শাকিলের বাড়ি ফরিদপুর জেলার গোয়াল চামট, খোদাবক্স রোড এলাকায়। তার বাবার নাম মো. সামচু মোল্যা। শাকিল চরভদ্রাসনে তার এক আত্মীয়র বাড়িতে থাকতো। কিন্তু বখাটেদের সাথে মিশে নেশাগ্রস্থ হয়ে যাওয়ায় ওই আত্মীয়ও তাকে বাড়ি থেকে বের করে দেয়।
খবর পেয়ে শুক্রবার সকালে চরভদ্রাসন থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এঘটনায় আপাতত একটি অপমৃত্যু মামলা দায়ের হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ছেলের মৃত্যুর খবর পেয়ে তার মা ও পরিবারের অন্য সদস্যরা ঘটনা স্থলে ছুটে আসে। তারা জানায় আজ শুক্রবার শাকিলের বোনের বিয়ে। শাকিলের মৃত্যুতে বিয়ে বাড়িতে আনন্দের বদলে এখন চলছে শোকের মাতম।
স্থানীয়রা আরো জানিয়েছে শাকিল চরভদ্রাসন বাজারে ইলেক্টিক মিস্ত্রির কাজ করত। কাজ করা ছাড়া বাকী সময় পুরোটই শাকিল নেশার পিছনে ছুটতো বলে বাজারের ব্যবসায়ীরা জানিয়েছে। #

No comments:
Post a Comment