মোঃ রমজান সিকদার, ভাঙ্গা থেকেঃ
ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকনকে সংবর্ধনা দিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। আজ দুপুর ১টায় ভাঙ্গা বিশ্বরোড মোড়ে এমপি নিক্সন চৌধুরী শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা জানান। এসময় সেখানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ হাজারো জনতা। সিটি মেয়র সাঈদ খোকন তার ব্যবহৃত বাস থেকে নেমে উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন। তিনি বলেন, এমপি নিক্সন চৌধুরী ভাঙ্গার জনগনকে সাথে নিয়ে আমাকে ও আমার কাউন্সিলরদের যে ভাবে বরন করে নিলেন তাতে আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকব। মেয়র এসময় ঢাকাকে আধুনিক নগরী হিসাবে দেশ বাসির কাছে উপহার দেওয়ার আশ্বাস দেন। এসময় এমপি নিক্সন চৌধুরী বলেন, আধুনিক বাংলার রূপকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালি করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
সিটি মেয়র তার কাউন্সিলরদের সাথে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সমাধি জিয়ারতের উদ্যেশ্যে ঢাকা থেকে টুঙ্গিপাড়ায় যাওয়ার পথে ভাঙ্গায় যাত্রা বিরতি’র সময় সাংসদ নিক্সন ও আওয়ামীলীগের নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে অভ্যার্থনা জানান। #
ফরিদপুর, ৮ মে, ২০১৫।

No comments:
Post a Comment