নিউজ টুডে ফরিদপুর, ফরিদপুর, ১২ মে।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর মাতুব্বরের শাস্তির দাবীতে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। মঙ্গলবার বেলা ১১ টায় এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
উল্লেখ্য, গত ২ মে দুপুরে স্কুলের পাশেই ভাঙ্গা উপজেলার কালামৃধা গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেব কুমারের স্ত্রী’র গোসলের দৃশ্য ধারন করে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর মাতুব্বর। বিষয়টি জানাজানি হলে বিক্ষুব্দ হয়ে উঠে স্থানীয় জনতা, অভিভাবক ও শিক্ষার্থীরা। ৪ মে সোমবার শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযুক্ত প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে তার পদত্যাগের দাবীতে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ উর্দ্ধতন কর্মকর্তা বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। বিদ্যালয় ম্যনেজিং কমিটি অভিযুক্ত প্রধান শিক্ষক আলমগীর মাতুব্বরকে সাময়িক বরখাস্ত করেছে। অন্যদিকে ভুক্তভোগী মহিলার স্বামী দেব কুমার পর্নোগ্রাফী আইনে একটি মামলা দায়ের করলে ওই দিনই পুলিশ আলমীরকে গ্রেফতার করে। অভিযুক্ত আলমগীর মাতুব্বর বর্তমানে জেল হাজতে রয়েছে। #
ফরিদপুর, ১২ মে।

No comments:
Post a Comment