ফরিদপুরে যৌন হয়রানী নির্মুলে গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, May 12, 2015

ফরিদপুরে যৌন হয়রানী নির্মুলে গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়

নিউজ টুডে ফরিদপুর, ১২ মে
যৌন হয়রানী নির্মূল করনে সম্মিলিত সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ফরিদপুরে গনমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক। মঙ্গলবার সকালে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের মেজনিন কর্মসূচীর আওতায় ফরিদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাহিদ রিপনের সভপতিত্বে সভায় সিনিয়র সাংবাদিক অধ্যাপক আব্দুল মতিন, ব্র্যাক প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, সিনিয়র সেক্টর স্পেশিয়ালিষ্ট মীর সামসুল আলম, মিতু দেবনাথ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক হাসানউজ্জামানসহ ফরিদপুরে কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় যৌন হয়রানী নির্মুলে গনমাধ্যমের ভুমিকা ব্যাপক উল্যেখ করে বক্তারা এই সামাজিক ব্যাধি নির্মূলে সমাজের সব শ্রেনী পেশার মানুষের প্রতি এক যোগে কাজ করার আহবান জানান। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages