ভাঙ্গায় বর্তমান সাংসদ ও সাবেক সাংসদের সমর্থকদের মাঝে সংঘর্ষ, বাধা দিতে গিয়ে নিহত ১, আহত ৩ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, May 12, 2015

ভাঙ্গায় বর্তমান সাংসদ ও সাবেক সাংসদের সমর্থকদের মাঝে সংঘর্ষ, বাধা দিতে গিয়ে নিহত ১, আহত ৩

মোঃ রমজান সিকদার, ভাঙ্গা প্রতিনিধি
আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুরের ৪ আসনের সাবেক সাংসদ কাজী জাফরউল্লাহ ও একই আসনের বর্তমান সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এর সমর্থকদের মধ্যে মঙ্গলবার সকালে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে বাধা দিতে গিয়ে অসুস্থ হয়ে আ. মজিদ মাতুব্বরের ছেলে আ. রশিদ মাতুব্বর(৭০) ঘটনাস্থলেই মারা যায়। ঘন্টাব্যাপি চলা সংঘর্ষে ৩ জন আহত হয় এদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতরা হলো রিপন মাতুব্বর(২৮), সাগর মোল্লা(১৫) ও লিঠু সেক(৪০)।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানিয়েছেন, শিক্ষার্থীদের স্কুলে যেতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের সুত্রপাত হলেও পরবর্তীতে তা রাজনৈতিক রুপ নেয়। নিহত লোকটি সংঘর্ষের মাঝে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে আশরাফ মাতুব্বর নামে ১ জনকে আটক করেছে বলেও তিনি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সকালে তুজারপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রহিম মাতুব্বরের ছেলে অলিউর মাতুব্বর ও মঞ্জুর মোল্লার ছেলে নাজমুল মোল্লার সাথে স্কুল ক্যাম্পাসের ভিতরে কথা কাটাকাটি হয়। এর কিছু সময় পর বিষয়টি নিয়ে কাজী জাফরউল্লাহ সমর্থক প্রফেসর সরোয়ার ও নিক্সন চৌধুরী সমর্থক সাবেক ইউপি চেয়ারম্যান সোহরাফ ভুইয়ার লোকজন অপর পক্ষের শিক্ষার্থীদের স্কুলে যেতে বাধা দেয়। এ নিয়ে উভয় গ্রুপের লোকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। খবরটি এলাকাবাসির মধ্যে ছড়িয়ে পড়লে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। #
নিউজ টুডে ফরিদপুর, ১২ মে, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages