মনিরুল ইসলাম টিটো, নিউজ টুডে ফরিদপুরঃ
ফরিদপুরের সদর উপজেলার বেড়িবাঁধের স্লুইসগেট এলাকায় সরকারী জমিতে ঘর তুলে থাকা বিধবা জরিনা বেগমের (৪৫) স্বপ্ন আগুনে পুড়ে গেছে। স্থানীয় একটি ইটভাটায় কাজ করে সামান্য উপার্জন থেকে একটু একটু করে সঞ্চয় করা পাঁচ হাজার টাকা আর কুঁড়ে ঘরটি আগুনে পুড়ে ছারখার হয়ে যাওয়ায় বাকরুগ্ধ জরিনা। আজ রোববার বিকাল সাড়ে ৫টার দিকে হান্নান হাওলাদারের রান্নাঘর থেকে আগুনের সুত্রপাত হয়ে হান্নান, কামরুল ইসলাম, ও জরিনার কুড়ে ঘর তিনটি সর্বস্বসহ আগুনে পুড়ে যায়। খবর পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।
জরিনা বেগম জানান, ১৫/১৬ বছর আগে নানা রোগব্যাধিতে আক্রান্ত হয়ে মারা যান স্বামী আকু ব্যাপারী। এরপর থেকেই কখনোবা মানুষের বাড়িতে আবার কখনো ইটভাটায় অথবা দিনমজুরের কাজ করে দুই মেয়েকে কোনমতে পাত্রস্ত করেন।
জরিনা জানান, প্রায় দুই বছর ধরে ইটভাটায় শ্রম দিয়ে উপার্জিত সামান্য অর্থ থেকে সংসারের খরচ করে একটু একটু করে পাঁচ হাজার টাকা সঞ্চয় করেন। ইচ্ছা ছিল ওই টাকা দিয়ে হেলে পড়া কুঁড়ে ঘরখানা এবছর ঝড় বৃষ্টি শুরু হওয়ার আগেই একটু মজবুত করবেন। কিন্তু রোববারের আগুন কেড়ে নিয়েছে তার সেই স্বপ্ন। আগুনে টাকাসহ সকল আসবাব অর্থাৎ চৌকি, থালা বাটি গ্লাস আর কাঁথা বালিশ পুড়ে গেছে। আর তাই ওই আগুনে সব কিছু পুড়ে যাওয়ায় নিঃস্ব হয়ে গেছে জরিনা বেগন। এখন কোথায় থাকবেন বা কি খাবেন তা জানেনা বলে জানান জরিনা বেগম। #
নিউজ টুডে ফরিদপুর, ১০ মে, ২০১৫।

No comments:
Post a Comment