সদরপুরে দুই মাদক ব্যবসায়ীকে উচ্ছেদ করলো বিক্ষুব্দ জনতা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, May 10, 2015

সদরপুরে দুই মাদক ব্যবসায়ীকে উচ্ছেদ করলো বিক্ষুব্দ জনতা

নিউজ টুডে ফরিদপুর, ১০ মেঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার সদরের দশহাজার গ্রামের মো. রিয়াজুল (২৮) ওরফে বরিশাইল্য রিয়াজ ও মো. নূর ইসলাম (২৫) ওরফে গাঁজা নূরু নামের দুইমাদক ব্যবসায়ীকে ঘরবাড়ি উচ্ছেদ করে এলাকা  থেকে তাড়িয়ে দিয়েছে বিক্ষুব্দ জনগন। আজ রোববার সকালে এলাকার শতাধিক বিক্ষুব্দ মাসুষ একত্রিত হয়ে ওই মাদক ব্যবসায়ীদের ঘরবাড়ি  উচ্ছেদ করে এলাকা থেকে তাড়িয়ে দেয়। উচ্ছেদকৃতদের বিরুদ্ধে গাাঁজা, ফেনসিডিল ও ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রয় করে এলাকার যুবকদের বিপদগামী করার অভিযোগ রয়েছে।
এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলা সদরের দশ হাজার গ্রামের ইউনুস খাঁর মেয়ের ঘরজামাই রিয়াজুল ওরফে বরিশাইল্য রিয়াজ ও আমির খাঁর মেয়ের ঘরজামাই নূরু ইসলাম ওরফে গাঁজা নূরু এলাকায় বিভিন্ন মাদকদ্রব্য বিক্রয় ও সরবরাহ করে আসছিল। সম্প্রতি এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের মাদক বিক্রি ও সরবারহ না করার জন্যে সতর্ক করে। তারপরও তারা এলাকায় মাদক ব্যবসা অব্যহত রাখার কারণে তাদের উচ্ছেদ করা হয় বলে এলাকাবাসি জানায়। এ ছাড়া এলাকার গালকাটা নুরু , চুন্নু খাঁ ও কালা বিল্লালকে মাদক ব্যবসা না করার জন্যেও সতর্ক করা হয়।
ইউনিয়ন চেয়ারম্যান কাজী জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রিয়াজ ও নুরু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার মাধ্যমে স্থানীয় যুবকদের বিপথগামী করছিল। এ নিয়ে বারবার স্থানীয় মুরুব্বীরা তাদের সতর্ক করা সত্তেও তারা মাদক ব্যবসা বন্ধ না করায় বিক্ষুব্দ জনতা সংঘবদ্ধ হয়ে তাদের উচ্ছেদ করে।
যদিও এ বিষয়ে সদরপুর থানা পুলিশ কিছুই জানেনা বলে জানিয়েছেন থানা পুলিশ।#
নিউজ টুডে ফরিদপুর, ১০ মে, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages