ভাঙ্গায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, May 10, 2015

ভাঙ্গায় জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

মোঃ রমজান সিকদার, ভাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের পরারন গ্রামে আজ রোববার সকালে জমি দখলকে কেন্দ্র করে ২ গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে আহতদের ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
জানা গেছে, সকালে সোহরাফ খালাশির একটি পরিত্যক্ত জমির উপর খবিরউদ্দিন তার লোকজনকে নিয়ে ঘর তুলতে গেলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলা সংঘর্ষে একাধীক বসত ঘর ভাংচুর সহ লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। থানার উপ-পরিদর্শক মোস্তফা জানায়, জায়গা দখলে চেষ্টায় ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এলাকায় থমথমে ভাব বিরাজ করলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলে জানান তিনি।
এই ঘটনায় আহতদের মধ্যে কাওছার মাতুব্বর(২৫), সাহিদা বেগম(৪০), জহুরা খাতুন(৩৮), সুর্য্য বেগম(৩৫), তানিয়া বেগম(২৭), খবির খালশি(৭০), মজিবর খালাশি(৫৫), নিহার বেগম(৫৫), ছফেলা বেগম(৫০) পরিচয় নিশ্চিত হওয়া গেছে। #
নিউজ টুডে ফরিদপুর, ১০ মে, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages