সদরপুরে প্রতিবন্ধিদের স্বারকলিপি প্রদান - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, May 10, 2015

সদরপুরে প্রতিবন্ধিদের স্বারকলিপি প্রদান

সদরপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের চলন্ত প্রতিবন্ধি ফেডারেশন নামের একটি বে-সরকারি সংস্থা রোববার দুপুরে চরবিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান সামসুল হক খানের নিকট একটি স্বারকলিপি প্রদান করেছে। এসময় সংগঠনটির সভাপতি মো. শাখাওয়াত হোসেন ও সম্পাদক মো. জুয়েল শিকদারসহ অর্ধশত প্রতিবন্ধী নারী পুরুষ উপস্থিত ছিলেন।
সংগঠনটির নেতৃবৃন্দ জানিয়েছে, ইউনিয়ন পরিষদের ২০১৫/১৬ অর্থ বছরের বাজেটে প্রতিবন্ধিদের জন্য আলাদা বরাদ্দ প্রদানের জন্যে এ স্বারকলিপি দেওয়া হয়েছে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages