আবদুস সবুর কাজল, চরভদ্রাসন প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বুধবার সকাল ৯ টায় স্কুল ফিডিং কর্মসুচীর উদ্বোধন ঘোষনা করা হয়। চরভদ্রাসন উপজেলা শিক্ষা অফিস ও জাগরনী চক্র ফাউন্ডেশনের উদ্যোগে স্থানীয় বি,এস, ডাঙ্গী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাসিরউদ্দিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাগরনী চক্র ফাউন্ডেশনের মনিটরিং অফিসার মো. নাসিরুজ্জামান ও মো. মোরাদ হোসেন, বি.এস. ডাঙ্গী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা, ব্যবসায়ী উজ্জল হোসেন মৃধা সহ স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র ছাত্রী বৃন্দ।
স্কুলে উপস্থিতি বৃদ্ধি, শিক্ষার মান উন্নয়ন, সুষম পুষ্টির উন্নয়ন ও স্কুল থেকে ঝরে পরা রোধ, এই চারটি উদ্দেশ্যকে সঠিক ভাবে বাস্তবায়ন করার জন্যই এ কর্মসুচী চালু করা হয়েছে বলে জানান বক্তারা। দরিদ্র পিড়ীত এলাকায় স্কুল ফিডিং কর্মসুচীর আওতায় চরভদ্রাসনের মোট ৫৪ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক ছাত্র ছাত্রীকে প্রতিদিন পুষ্টিগুন সমৃদ্ধ এক প্যাকেট করে বিস্কুট দেওয়া হবে বলে জানান কর্মকর্তারা। ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত স্কুল ফিডিং কর্মসুচী চালু থাকবে বলে জানা যায়। #
নিউজ টুডে ফরিদপুর, ২০ মে, ২০১৫।

No comments:
Post a Comment