মো. রমজান সিকদার, ভাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বালিয়াচরায় মঙ্গলবার দুপুরে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন নতুন বিদ্যুৎ সরবরাহ কাজের উদ্বোধন করেছেন। ১৩৩টি পরিবারের মধ্যে নতুন সংযোগ দিয়ে প্রকল্পটির কাজ শুরু হয়। পর্যায়ক্রমে নিভৃত পল্লীর প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার ঘোষনা দেন এমপি। নতুন বিদ্যুত সংযোগ উদ্বোধন উপলক্ষে স্থানীয় বালিয়চরা মাদ্রাসা মাঠে আয়োজন করা হয় জনসভার। সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন সাংসদ নিক্সন, সভাপতিত্ব করেন আলহাজ্ব হাবিবুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, আলগী ইউনিয়নের চেয়ারম্যান কাওছার ভুইয়া, বিশিষ্ট সমাজ সেবক বুলু মোল্লা প্রমুখ। #
নিউজ টুডে ফরিদপুর, ২০ মে, ২০১৫।

No comments:
Post a Comment