সদরপুর প্রতিনিধি, ৩ মে
ফরিদপুরের সদরপুর উপজেলার বিশ্ব জাকের মঞ্জিল ফুটবল একাডেমী’র নিহত এক খেলোয়াড়ের পরিবারকে গবাদী পশু দেয়া হয়েছে। বিশ্ব জাকের মঞ্জিলের খাজা শরিফুল ইসলাম জামী বড়মিয়া চাচা সাহেবের আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্ব জাকের মঞ্জিল ফুটবল একাডেমী রবিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গনে নিহত ফুটবলার কামাল হোসেনের পরিবারকে এই পশু দান করে। বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিনিধি হিসেবে সাবেক উপজেলা চেয়ারম্যান কে.এম শাহাবুদ্দীন নিহত খেলোয়াড় কামালের স্ত্রী বিউটি বেগমের হাতে পশুটি তুলে দেন। এসময় বিশ্ব জাকের মঞ্জিল আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, গাংচিল মামুন, রেজাউল ও জাহাঙ্গীর হোসেন, কামালের পরিবারের সদস্য ছাড়াও একাডেমী খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ই মার্চ ভাঙ্গা উপজেলার ভেন্নাতলা নামক স্থানে ছিনাতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন ফুটবলার কামাল হোসেন। #
ফরিদপুর, ৩ মে, ২০১৫।

No comments:
Post a Comment