বোরহান আনিস, নগরকান্দা প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে না ভোটারদের মাঝে। আগামী ৬ মে শুধু মেয়র পদে এ উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ সমর্থিত পৌর আওয়ামীলীগের সভাপতি রায়হানউদ্দীন মিয়া ও ২০ দলীয় জোট সমর্থিত উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রতিদন্ধিতা করছেন।
আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী রায়হান মিয়া এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গেলেও বিএনপি সমর্থিত প্রার্থী আসাদুজ্জামান আসাদের পক্ষে কোন প্রচার-প্রচারনা, গনসংযোগ এমনকি তার পোষ্টারও দেখা যাচ্ছেনা।
জানা গেছে আসাদ নির্বাচনী এলাকায় না এসে ফরিদপুর শহরে বসে মোবাইল ফোনের মাধ্যমে তার জগ প্রতিকে ভোট চেয়ে প্রচারনা চালাচ্ছেন। রায়হান মিয়ার সাথে স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পৌরসভার বিভিন্ন এলাকায় তার প্রতিক নারিকেল গাছের পক্ষে ব্যাপক গনসংযোগ করছেন।
একাধিক ভোটাররা জানিয়েছেন মাত্র ছয় মাসের জন্য এ উপ-নির্বাচন তাই ভোটরদের আগ্রহ কম, বলা চলে অনেকটা নিরুত্তাপ।
মেয়র প্রার্থী রায়হান মিয়া বলেন, আশাকরি পৌরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। এই ছয় মাসের মধ্যেই আমি পৌরসভার সকল সমাস্যা সমাধান করবো। অপর প্রার্থী আসাদুজ্জামান বলেন, আওয়ামীলীগের কর্মীদের হামলা ও মামলার ভয়ে আমি নির্বাচনী এলাকায় যেতে পারছিনা। এসব বুঝেই পৌরবাসী আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার ইফতেখারুল ইসলাম বলেন, নির্বাচন নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকল প্রস্তুতি সম্পূর্ন করা হয়েছে।
উল্লেখ্য, এই পৌরসভার নির্বাচিত মেয়র জাহিদ হোসেন খোকন ওরফে খোকন রাজাকার যুদ্ধাপরাধী মামলায় সাজাপ্রাপ্ত। গ্রেফতার এড়াতে নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। দীর্ঘদিন অনুপস্থিত থাকায় সম্প্রতী পৌর মেয়রের পদটি শুণ্য ঘোষনা করে উপ নির্বাচনের তফশীল ঘোষনা করা হয়। #
ফরিদপুর, ৩ মে, ২০১৫।

No comments:
Post a Comment