ভাঙ্গায় নির্মানাধীন দোকান ঘর ধ্বসে মুক্তিযোদ্ধা নিহত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, May 4, 2015

ভাঙ্গায় নির্মানাধীন দোকান ঘর ধ্বসে মুক্তিযোদ্ধা নিহত

মোঃ রমজান সিকদার, ভাঙ্গা প্রতিনিধি
উপজেলার আলগী ইউনিয়নের পীরেরচর বাজারে আজ সকালে নির্মানাধীন দোকান ঘর ধ্বসে মুক্তিযোদ্ধা আলী মাতুব্বর(৬৫) মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। থানার উপ-পরিদর্শক দবিরউদ্দিন জানায়, পীরেরচর উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা বাজারে তার নিজের দোকান ঘরের নির্মান কাজ করতেছিল। দোকানের ঢালাইর এক পর্যায়ে লিংটন ধ্বসে সে চাপা পড়ে মারা যায়। সে পীরেরচর গ্রামের মবন মাতুব্বরের ছেলে। পরে বিকেলে তাকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। #
ফরিদপুর, ৪ মে, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages