নিউজ টুডে ফরিদপুর, ৫ মে
এ্যাম্বুলেন্স যোগে ফেনসিডিল পাচারের সময় ২ হাজার ২ শত বোতল ফেসসিডিল উদ্ধার করেছে পুলিশ। ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী টোলপ্লাজা এলাকা থেকে এই ফেনসিডিল উদ্ধার করে মধুখালী থানা পুলিশ। পুলিশ ফেনসিডিল পরিবহনে ব্যবহৃত এ্যাম্বুলেন্স জব্দ ও এর চালককে আটক করেছে। সোমবার দিবাগত গভীর রাতে ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক ব্যাক্তির নাম ওমর আলী (২৮)। তার বাড়ী পাবনা জেলার আমিনপুরে।
এ প্রসঙ্গে জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান জানান, ফেনসিডিলের একটি বড় চালান বেনাপোল থেকে ফরিদপুর হয়ে গোয়ালন্দের দিকে যাচ্ছে এমন খবর পেয়ে সিনিয়র এএসপি আমিনুর রহমানের নেতৃত্বে কামারখালী টোলপ্লাজা এলাকায় চেক পোষ্ট বসিয়ে তল্লাশী করা হয়। দৌলতদিয়াগামী একটি এ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে বিশেষ কায়দায় গাড়ীর বডি কেটে সাজিয়ে রাখা ২২’শ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় এ্যাম্বুলেন্সের চালককেও আটক করা হয়। তিনি জানান, মাইক্রোবাসকে এ্যাম্বুলেন্সে রুপান্তর করে ফেনসিডিলগুলো পরিবহন করা হচ্ছিল। গাড়িটিতে একাধীক নম্বর প্লেট উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
মধুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: রুহুল আমীন জানান, এঘটনায় মধুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। মামলা নং ০৩। তিনি আরো জানান, মঙ্গলবার তাকে আদালতে উপস্থাপন করে রিমান্ডের আবেদন করা হয়েছে। #
ফরিদপুর, ৫ মে, ২০১৫।

No comments:
Post a Comment