নগরকান্দা পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচনে ভোট গ্রহন চলছে - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Wednesday, May 6, 2015

নগরকান্দা পৌরসভায় মেয়র পদে উপ-নির্বাচনে ভোট গ্রহন চলছে

বোরহানুজ্জামান, নগরকান্দা প্রতিনিধি, ৬ মে
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে ভোট গ্রহন চলছে। সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়, বিরতিহীনভাবে চলবে বিকাল ৪ টা পর্যন্ত। নির্বাচনে দুই জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। এরা হলেন আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রায়হান মিয়া নারিকেল গাছ প্রতিক নিয়ে  ও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ জগ প্রতিক নিয়ে।
নির্বাচনে সকালে নারী ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেলেও পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল একদমই কম। তবে সংশ্লিষ্টরা বলছে দুপুরের পরে পুরুষ ভোটার এর সংখ্যা বাড়বে। এপর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর না পাওয়া গেলেও কয়েকটি কেন্দ্র ঘুরে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষের কোন এজেন্ট দেখতে পাওয়া যায়নি।
এ পৌরসভায় মোট ভোটার ৭ হাজার ৫ শত ১৯ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৭ শত ৮৯ ও মহিলা ভোটার ৩ হাজার ৭ শত ৩০ জন।
নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় প্রতি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন এসআই’র নেতৃত্বে ৮ জন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও বিশেষ টহলে থাকছেন র‌্যাব ও  আর্মড ব্যাটেলিয়ান পুলিশ।
উল্লেখ্য পৌরসভার নির্বাচিত মেয়র জাহিদ হোসেন খোকন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দন্ডপ্রাপ্ত হয়ে পলাতক রয়েছে। যার কারনে মেয়রের পদটি শুন্য ঘোষনা করে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages