সালথা প্রতিনিধি
ফরিদপুরের সালথায় যৌন হয়রানির দায়ে ডালিম বিশ্বাস (২৬) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। কারাদন্ড প্রাপ্ত যুবক উপজেলার সোনাপুর ইউনিয়নের বাংরাইল গ্রামের জালাল বিশ্বাসের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে যোগারদিয়া উচ্চ-বিদ্যালয়ের ৮ম শ্রেনীর এক ছাত্রী ভ্যানযোগে স্কুলে আসার পথে সোনাপুর ইউপি পরিষদের সামনে থেকে ভ্যানের গতিরোধ করে ডালিম ঐ ছাত্রীকে উত্ত্যাক্ত করে। এক পর্যায়ে ডালিম ওই ছাত্রীর গায়ে হাত তোলে।এ সময় স্থানীয় লোকজন ও স্কুল কর্তৃপক্ষ ডালিমকে ধরে ফেলে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডালিমকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিশ্বাস রাসেল হোসেন যৌন হয়রানি কররা অপরাধে ডালিমকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।
#
ফরিদপুর, ৭ মে, ২০১৫।

No comments:
Post a Comment