সালথার মাঝারদিয়া ইউপি বাজেট ঘোষনা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, May 28, 2015

সালথার মাঝারদিয়া ইউপি বাজেট ঘোষনা

সালথা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের ২০১৫-১৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট গতকাল বুধবার দুপুরে ঘোষনা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয় এই বাজেট পেশ করেন ইউপি সচিব সাইফুল আলম। এসময় ৮৩ লক্ষ ১৫ হাজার ৮শ’ ৮২ টাকার বাজেট ঘোষনা করা হয়। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মো. আফছার উদ্দিনের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে ইউপি সংরক্ষিত মহিলা রুপা আক্তার, হাসিনা বেগম, মনিরা বেগম, ইউপি সদস্য রুস্তম আলী, জাহাঙ্গীর হোসেন, ছবেদ আলী, হাফিজুর রহমান, মজিবুর রহমান, ইয়াদ আলী, জাহিদ হোসেন, সাহিদুল ইসলাম, জাকির হোসেন, তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা রিপন হোসেন প্রমুখ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। #
নিউজ টুডে ফরিদপুর, ২৮ মে, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages