ভাঙ্গার চুমুরদী ইউনিয়নের উন্মক্ত বাজেট ঘোষনা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, May 28, 2015

ভাঙ্গার চুমুরদী ইউনিয়নের উন্মক্ত বাজেট ঘোষনা

ভাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের ২০১৫-১৬ ইং অর্থ বছরের বাজেট বুধবার ইউনিয়ন পরিষদে ঘোষনা করা হয়। উন্মূক্ত বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান নাসিম সিকদার মিলন। তিনি এ বছরে ৪২ লাখ টাকার বাজেট ঘোষনা করেন। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য জাহাঙ্গির শেখ, সদস্য জাহিদ সিকদার, সদস্য মো. সৈয়দ বেপারী, সদস্য মো. চান মিয়া মাতুব্বর, সদস্য আনোয়ার মোল্লা. সদস্য জাকির হোসেন, সদস্য আ. ছালাম মোল্লা, সদস্য মো. জালাল ভুইয়া, সদস্য হালিম মাতুব্বর, মহিলা সদস্য রাবেয়া বেগম, রেখা বেগম ও ফাহিমা বেগম। এছাড়াও এলাকার বিভিন্ন সরকারী কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চৌকিদার-দফাদার সহ শতাধীক এলাকাবাসি।#
নিউজ টুডে ফরিদপুর, ২৮ মে, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages