বুধবার নগরকান্দা পৌরসভার উপ-নির্বাচন - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Tuesday, May 5, 2015

বুধবার নগরকান্দা পৌরসভার উপ-নির্বাচন

বোরহান আনিস, নগরকান্দা প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বুধবার। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। পৌরসভাধীন ৯টি ওয়ার্ডের ভোটাররা ৯টি ভোট কেন্দ্রে মোট ২৬ টি বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এ নির্বাচনে দুই জন প্রার্থী প্রতিদন্ধিতা করছেন। এরা হলেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রায়হান মিয়া নারিকেল গাছ প্রতিক ও ২০ দলীয় জোট সমর্থিত প্রার্থী উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ জগ প্রতিক। এ পৌরসভায় মোট ভোটার ৭ হাজার ৫ শত ১৯ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৭ শত ৮৯ ও মহিলা ভোটার ৩ হাজার ৭ শত ৩০ জন। নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন উপ পুলিশ পরিদর্শকের নেতৃত্ত্বে  ৮ জন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও বিশেষ টহলে থাকছেন র‌্যাব, বিজিবি ও অতিরিক্ত পুলিশ সদস্য। উল্লেখ্য পৌরসভার নির্বাচিত মেয়র জাহিদ হোসেন খোকন মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে। দীর্ঘদিন মেয়র অনুপস্থিত থাকায় পদটি শুন্য ঘোষনা করা হয়। #
ফরিদপুর, ৫ মে, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages