ভাঙ্গার কাউলিবেড়া ইউনিয়নের বাজেট ঘোষনা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, May 31, 2015

ভাঙ্গার কাউলিবেড়া ইউনিয়নের বাজেট ঘোষনা

ভাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের ২০১৫-১৬ ইং নতুন অর্থ বছরের বাজেট বুধবার ইউনিয়ন পরিষদে ঘোষনা করা হয়। উন্মূক্ত বাজেট ঘোষনা করেন ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম। তিনি এ বছরে ৭০ লাখ টাকার বাজেট ঘোষনা করেন। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. শাহাজান মিয়া, কাজী আবু জাফর, সদস্য মো. ফারুক হোসেন, সদস্য ওয়াহেদ খন্দকার, সদস্য হারুন মাতুব্বর, সদস্য আবুল বাশার বাচ্চু, সদস্য মজিবর রহমান, সদস্য ইলিয়াছ হোসেন, সদস্য সোবাহান মাতুব্বর, সদস্য ছাত্তার মিয়া। মহিলা সদস্য সখিনা বেগম, সনিয়া বেগম ও নাজমা বেগম। এছাড়াও এলাকার বিভিন্ন সরকারী কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চৌকিদার-দফাদার সহ শতাধীক এলাকাবাসি উপস্থিত ছিলেন। #
নিউজ টুডে ফরিদপুর, ৩১ মে, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages