ভাঙ্গায় ৫’শ বোতল ফেনসিডিল সহ প্রাইভেটকার আটক - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Thursday, May 28, 2015

ভাঙ্গায় ৫’শ বোতল ফেনসিডিল সহ প্রাইভেটকার আটক

মোঃ রমজান সিকদার, ভাঙ্গা প্রতিনিধি ঃ
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার তুজারপুর স্কুলের সামনে থেকে ৫’শ বোতল ফেনসিডিল ভর্তি প্রাইভেটকার আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা খুলনা মহাসড়কে তল্লাশী চালায় পুলিশ। এসময় ঢাকাগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ১১-৮০৬২) পুলিশের তল্লাশী এড়িয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ভাঙ্গা থানার উপ-পরিদর্শক মোস্তফা’র নের্তৃত্বে একদল পুলিশ কয়েক কিলোমিটার ধাওয়া করে প্রাইভেটকারটি আটক করে। তবে এর চালক পালিয়ে যায়। পরে প্রাইভেটকার তল্লাশী করে এর ভিতর থেকে ৫শত বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। #
নিউজ টুডে ফরিদপুর, ২৮ মে, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages