বিএনপি নেতা পিন্টুর মাগফিরাত কামনায় ফরিদপুরে দোয়া মাহফিল - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, May 9, 2015

বিএনপি নেতা পিন্টুর মাগফিরাত কামনায় ফরিদপুরে দোয়া মাহফিল

নিউজ টুডে ফরিদপুরঃ
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সফল সভাপতি, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাসির  উদ্দিন আহমেদ পিন্টুর আত্মার মাগফিরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে।
ফরিদপুর শহরের সদর হাসপাতাল জামে মসজিদে শুক্রবার বাদ জুম্মা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাশেম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ সরদার বাবু, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোজাম্মেল হোসেন খান মিঠু, ধর্ম বিষয়ক সম্পাদক কাইয়ুম খান, পাঠাগার সম্পাদক সাকিব মিয়া রাকিব, আলফাডাঙ্গা থানা ছাত্রদলের সাধারন সম্পাদক হেমায়েত হোসেন, ছাত্রনেতা খাইরুল ইসলাম রুমান, রবিউল ইসলাম রবি সহ প্রমুখ। #
ফরিদপুর, ৯ মে, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages