নগরকান্দায় ভূঁয়া ডাক্তারের কারাদন্ড - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Saturday, May 9, 2015

নগরকান্দায় ভূঁয়া ডাক্তারের কারাদন্ড

বোরহানুজ্জামান, নগরকান্দা প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদর বাজারের হাজী ফামের্সী থেকে ভুঁয়া সনদধারী এক ডাক্তারকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকালে মিজানুর রহমান (৪০) নামের ওই প্রতারককে এক বছরের কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুল আজিজ। ভুঁয়া ডাক্তার মিজানুর রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার ভাটপাড়া গ্রামের আবদুল মোতালেব এর ছেলে বলে জানাগেছে। #

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages