চরভদ্রাসন প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপজেলা পরিষদের অর্থায়নে গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. নাসির উদ্দিন এর সভাপতিত্বে শনিবার বিকালে উপজেলা পরিষদ হল রুমে শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী(নিক্সন)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কাউসার হোসেন, মহিলা ভাইস চেয়রম্যান তানজিলা আক্তার, মাধ্যমিক মিক্ষা কর্মকর্তা মো. আবুল খায়ের, আওয়ামীলীগ নেতা মো. আনোয়ার আলী মোল্যা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাষ্টার প্রমুখ। চরভদ্রাসন উপজেলার ৬ টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৫১জন শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার করে টাকা ও চরভদ্রাসন সরকারী কলেজের ৭৫ জন শিক্ষার্থীর প্রত্যেককে ২ হাজার পাঁচ শত টাকা করে টাকা প্রদান করা হয়েছে। #
নিউজ টুডে ফরিদপুর, ১০ মে, ২০১৫।

No comments:
Post a Comment