সাব্বির হাসান, সদরপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর থানা পুলিশ শনিবার রাত সাড়ে ৭টার দিকে ১০২পিচ ইয়াবাসহ নুরু খাঁ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সদরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মিজানুর রহমান নেতৃত্বে একদল পুলিশ উপজেলার আকোটেরচর ইউনিয়নের রমজান মোল্যার ডাঙ্গীর ইউসুফ বেপারীর বাড়ি সংলগ্ন এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ১০২পিচ ইয়াবাসহ নুরু খাঁ(৩০) নামের এক ব্যাক্তিকে আটক করে পুলিশ। আটক নুরু খা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মৃত আলী খাঁ’র ছেলে।
নুরুর বিরুদ্ধে সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের শেষে ১০দিনের রিমান্ড আবেদন করে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এব্যাপারে সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, গ্রেফতারকৃত নুরু খাঁ’র বিরুদ্ধে সদরপুর থানায় অপহরন ও ডাকাতি মামলা রয়েছে।
নিউজ টুডে ফরিদপুর, ১৭ মে, ২০১৫।

No comments:
Post a Comment