ভাঙ্গায় নিয়ন্ত্রন হারিয়ে এ্যাম্বুলেন্স খাদে, নিহত-১, আহত-৮ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Sunday, May 17, 2015

ভাঙ্গায় নিয়ন্ত্রন হারিয়ে এ্যাম্বুলেন্স খাদে, নিহত-১, আহত-৮

মোঃ রমজান সিকদার, ভাঙ্গা প্রতিনিধিঃ
ভাঙ্গা-কাওরাকান্দি বিশ্বরোডের মালিগ্রাম কলাতলা নামক স্থানে রবিবার সন্ধ্যায় যাত্রী বোঝাই এ্যাম্বুলেন্স নিয়ন্ত্রন হারিয়ে খাদে উল্টে যায়। এদুর্ঘটনায় ৪০ বছর বয়সী অজ্ঞাত এক মহিলা নিহত সহ অপর ৮ যাত্রী আহত হয়েছে।
আহতরা হলো- সম্পা আক্তার(২৫), রীতা রানী সাহা(৪৫), লিপি সাহা(২৮), সদানন্দ ঠিকাদার(৫০), নাসির(২৫), হাবিব(২৮), আসাদ(২৭) ও অজ্ঞাত ১টি শিশু। আহতদের স্থানীয় জনতা উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাই-ওয়ে থানার ওসি হোসেইন সরকার বলেন, পটুয়াখালী থেকে যাত্রী বোঝাই করে এ্যাম্বুলেন্সটি ঢাকা যাচ্ছিল। সার্বিক ফিলিং ষ্টেশনের সামনে একটি ইজি বাইককে ওভারটেক করার সময় নিয়ন্ত্রন হারিয়ে এ্যাম্বুলেন্সটি খাদে উল্টে যায়। দুর্ঘটনা কবলিত এ্যাম্বুলেন্সটি ও অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে। #
নিউজ টুডে ফরিদপুর, ১৭ মে, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages