ফরিদপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক কলেজ ছাত্রের। নিহত কলেজ ছাত্রের নাম মো. রমজান শেখ (২২)। আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে ফরিদপুর গ্রাসরুটস কলেজ অব টেকনোলজির সামনে বাসচাপায় তাঁর মৃত্যু হয়।
রমজান ফরিদপুরের নগরকান্দা উপজেলার দুলারডাঙ্গি গ্রামের মো. ইসমাইল শেখের ছেলে। রমজান ফরিদপুর গ্রাসরুট কলেজ অব টেকনোলজির শেষ বর্ষের ছাত্র।
পুলিশ জানিয়েছে, সকালে রমজান তাঁর বাড়ি থেকে মোটরসাইকেলে করে কলেজের সামনে এসে পৌঁছালে ফরিদপুর থেকে মাদারীপুরগামী সোনার পালকি পরিবহনের একটি বাস তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রমজান। দুমড়েমুচড়ে যায় রমজানের মোটরসাইকেলটি। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
পুলিশ বাসটি জব্দ করতে পারলেও চালক পালিয়ে গেছেন। রমজানের মৃত্যুতে কলেজের ছাত্রছাত্রী ও শিক্ষকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। #
নিউজ টুডে ফরিদপুর, ১৭ মে, ২০১৫।

.jpg)
No comments:
Post a Comment