শতাধীক পিস ইয়াবাসহ আটক ১ - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Monday, May 18, 2015

শতাধীক পিস ইয়াবাসহ আটক ১

নিউজ টুডে ফরিদপুর, ১৮ মে, ২০১৫।
ফরিদপুরে ১ শত ২৪ পিস নিষিদ্ধ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব ৮ ফরিদপুরের সদস্যরা।
আটক ব্যাক্তির নাম মহসিন মন্ডল। সে কোতয়ালী থানার আলিয়াবাদ এলাকার ওসমান মন্ডলের ছেলে। রবিবার দিবাগত রাতে এই অভিযান চালায় র‌্যাব।
র‌্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ খালেদ উজ জামান এর নেতৃত্বে ফরিদপুর র‌্যাবের একটি টিম নগরকান্দা উপজেলার লেংড়ার মোড় এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মহসিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে ধরে ফেলে। পরে তাকে তল্লাশী করে ১২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বিকার করেছে বলে জানিয়েছে র‌্যাব। আটক ব্যাক্তির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে বলেও জানিয়ে র‌্যাব। #
নিউজ টুডে ফরিদপুর, ১৮ মে, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages