মোঃ রমজান সিকদার, ভাঙ্গা প্রতিনিধিঃ
সোমবার সকালে ভাঙ্গা উপজেলা পরিষদের হলরুমে আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, পৌর মেয়র আবু রেজা ফয়েজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন ও সাধারন সম্পাদক ফাইজুর রহমান, সহকারী কমিশনার(ভুমি) লুৎফুন নাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম, হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেইন সরকার সহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি গন। সভায় প্রধান অতিথি ভাঙ্গার উন্নয়নে সকলকে একত্রে কাজ করার আহবান করেন। এসময় মাদক, ভুমি দখল, অবৈধভাবে বালু উত্তোলন সহ মহাসড়কের জায়গা দকল করে ইট-বালুর ব্যবসা বন্ধ করার জন্য পুলিশকে নির্দেশ দেন তিনি। #
নিউজ টুডে ফরিদপুর, ১৮ মে, ২০১৫।

No comments:
Post a Comment