ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, May 15, 2015

ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

মো রমজান সিকদার, ভাঙ্গা প্রতিনিধিঃ
শুক্রবার ভাঙ্গা উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী ভাঙ্গা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ত্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সাবেক সাংসদ কাজী জাফরউল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাঙ্গা পৌর মেয়র আবু ফয়েজ মো. রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী হেদায়েতউল্লাহ সালাইন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম মোর্শেদ। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এনামুল হক অপু এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. হায়দার হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে  ভাঙ্গা মডেল পাইলট উচ্চ বিদ্যলয়টিকে সরকারি করা এবং বিদ্যালয়ের মাঠটিকে স্টেডিয়াম করার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। #
নিউজ টুডে ফরিদপুর, ১৫ মে, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages