সালথায় সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন সেই যুবলীগ নেতা - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, May 15, 2015

সালথায় সাংবাদিকদের কাছে ক্ষমা চাইলেন সেই যুবলীগ নেতা

সালথা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় দুই সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় সাংবাদিকদের কাছে অবশেষে ক্ষমা চাইলেন অভিযুক্ত সেই যুবলীগ নেতা বাদল হোসেন। গতকাল বৃহস্পতিবার বিকালে সালথা প্রেসক্লাব সভাপতির ব্যাক্তিগত কার্যালয় এক আলোচনায় তিনি এই ক্ষমা চান। এসময় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ব্যাক্তিগত কর্মকর্তা শহিদুল ইসলাম সোহাগ, সালথা প্রেসক্লাবের সভাপতি মো. সেলিম মোল্যা, সহ-সভাপতি আবু নাসের হুসাইন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নুরুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার বিকালে সালথা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দুর্নীতি বিরোধী এক বিক্ষোভ মিছিল থেকে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন দৈনিক ইত্তেফাক-এর সালথা সংবাদদাতা ও স্থানীয় দৈনিক বাঙ্গালী খবর-এর সালথা প্রতিনিধি আবু নাসের হুসাইনকে লাঞ্ছিত করে। #
নিউজ টুডে ফরিদপুর, ১৫ মে, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages