সদরপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ-২০১৫ উদযাপন উপলক্ষ্যে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘পরিবার পরিকল্পনার দীর্ঘমেয়াদী বা স্থায়ী পদ্বতি নিন, থাকুন ভাবনাহীন’। বৃস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল খায়ের মো. রফিকুল হায়দার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদ হাসান খান, ডা. পংকজ কান্তি সরকার, কৃষি কর্মকর্তা মোঃ ফরহাদুল মিরাজ, মুক্তিযোদ্ধা কমান্ডার এ. গফফার মিয়া প্রমুখ। উল্লেখ্য আগামী ১৬ থেকে ২১ মে দেশব্যাপী সেবা সপ্তাহ অনুষ্ঠিত হবে। #

নিউজ টুডে ফরিদপুর, ১৫ মে, ২০১৫।

No comments:
Post a Comment