চরভদ্রাসনে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত - NEWS TODAY FARIDPUR

Breaking

Home Top Ad

Post Top Ad

Friday, May 15, 2015

চরভদ্রাসনে আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

চরভদ্রাসন প্রতিনিধিঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে বৃহস্পতিবার বেলা ১২ টায় থানা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আজিজুল হকের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য কাজী জাফর উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কাউছার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শফিউদ্দিন খালাশী, স্থানীয় আওয়ামীলীগ নেতা আজাদ খান, গোলাম মোস্তফা, আবুল কালাম বেপারী, আব্দুস ছাত্তার মাষ্টার, ফরহাদ হোসেন মৃধা, মোতালেব হোসেন মোল্যা, তৈয়বুর রহমান, সেলিম মোল্যা, সেক মুসলেম উদ্দিন, হায়দার হোসেন, আ. বারেক মন্ডল, যুবলীগ সভাপতি মো. মোরাদ হোসেন ও ছাত্রলীগ সেক্রেটারী মো. মিজানুর রহমান প্রমূখ। বক্তারা উপজেলা আওয়ামীলীগকে আরও শক্তিশালী করে গড়ার লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সমন্বয় সাধনের উপর জোর দেন। #
নিউজ টুডে ফরিদপুর, ১৫ মে, ২০১৫।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Pages