ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের মিছিল থেকে আবারো সাংবাদিকদের উপর হামলা চালিছে যুবলীগের এক নেতা। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরে এই হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার ওই দুই সংবাদকর্মী জানিয়েছেন , উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার বিকাল ৫টার দিকে দুর্নীতি বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সদর বাজার থেকে উপজেলা পরিষদ চত্বরের সামনে যাওয়ার সময় সাংবাদিকরা ছবি তুলে। কিন্তু উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন মিছিলের পিছনে থাকায় তার ছবি তোলা সম্ভব হয়নি সাংবাদিকদের। ওই নেতার ছবি না তুলার কারণে সে স্থানীয় ২ সাংবাদিকের উপর হামলা করে। হামলার শিকার সাংবাদিকরা হলেন, দৈনিক বাঙ্গালী খবরের সালথা প্রতিনিধি আবু নাসের হুসাইন ও দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা নুরুল ইসলাম। এ মিছিলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহিদুজ্জামান সাহিদ, সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান চয়ন, চৌধুরী সাব্বির আলী প্রমুখ সহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তবে হামলার সময় প্রায় সবাই নিরব ছিলেন। এর মধ্যে ভাওয়াল ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মামুন মিয়া এঘটনার প্রতিবাদ করলে তাকেও লাঞ্চিত করা হয়। এভাবে সাংবাদিকদের উপর হামলা ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া বলেন, হামলার ঘটনার সময় আমি ছিলাম। অনাকাঙ্খিত ভাবে ঘটানটি ঘটে গেছে আমরা মিমাংসা করে দিব।
এবিষয় যুবলীগের বাদল হোসেন সাংবাদিকদের জানায়, এই কর্মসূচীর সকল আয়োজন করেছি আমি অথচ সাংবাদিকরা আমার ছবি তুলে না। তারা মিছিলের সামনে চশমা পড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ছবি তুলে। তাই আমি রাগের মাথায় হামলা করেছি।
এঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, নবকাম পল্লী বিশ্ববিদ্যাল কলেজের অধ্যক্ষ মো. ওবায়েদুর রহমান, ফরিদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ রিপন, সাধারন সম্পাদক হাসানুজ্জামান, ফরিদপুর জেলা প্রেসক্লাবের সভাপতি আশিষ পোদ্দার বিমান, সাধারন সম্পাদক সেলিম মোল্যা, সালথা প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদকসহ জেলা-উপজেলা বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সুশিল সমাজ সামাজিক সংগঠন।
উল্লেখ্য, কয়েক মাস আগে এই বাদলের নেতৃত্বে সালথা প্রেসক্লাবের সাধারন সম্পাদক এম কিউ হুসাইন বুলবুলের অমানবিক ভাবে উপর হামলা করা হয়। #

No comments:
Post a Comment